সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার হামিদুল শরীফ (৪৫) শনিবার রাত ৮টার দিকে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। নিহত হামিদুল গোপীনাথপুর গ্রামের কালা শরীফের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা গতকাল সকালে জানান, শনিবার রাত ৮টার দিকে হামিদুল গোপীনাথপুর বাসস্ট্যান্ড থেকে পুরাতন বাজার হয়ে ভ্যানে বাড়ি ফেরার পথে হাইস্কুলের সামনে আসার পর ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে পরপর চারটি গুলি করে পালিয়ে যায়।









