এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তারেক রহমান ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের বাসায় সাক্ষাৎ শেষে নাহিদ ইসলামের বাসার উদ্দেশ্যে রওয়ানা হন।
তারেক রহমানের সঙ্গে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।










