যে দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হলেন আনিস আলমগীর ও সোমা ইসলাম।

অভিনয়শিল্পী ও নাট্যব্যক্তিত্বদের মধ্যে অভিযোগে নাম রয়েছে কারাবন্দি সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের। এছাড়া অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়ক রিয়াজ আহমেদ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী রয়েছেন।

তালিকায় আরো রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও নিপুণ আক্তার, অভিনেত্রী তানভীন সুইটি, নাট্যব্যক্তিত্ব হৃদি হক, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, অভিনেতা সাজু খাদেম, অভিনেত্রী সোহানা সাবা, মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল, অভিনেত্রী শামীমা তুষ্টি, অভিনেত্রী আশনা হাবীব ভাবনা, চিত্রনায়ক সাইমন সাদিক, অভিনেত্রী সুজাতা আজিম, চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেতা চন্দন রেজা, মডেল মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা মোবিন মেহেদী ও অভিনেতা হিরো আলম।

চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ জমা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রসংলাপ ফোরামের সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস। তিনি দাবি করেন, অভিযুক্ত ২৭ জন জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে প্ররোচনা, সহযোগিতা ও উসকানি দিয়েছেন। এ ঘটনায় নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, তারা একটি লিখিত অভিযোগ পেয়েছেন, তবে অভিযোগের বিষয়বস্তু এখনো পর্যালোচনা করা হয়নি। নিয়ম অনুযায়ী অভিযোগটি তদন্ত সংস্থায় পাঠানো হবে এবং তদন্ত সংস্থা বিষয়টি খতিয়ে দেখবে।