ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
চালিয়েছে ইরান। এবার জর্ডানে হামলার হুমকি দিয়েছে দেশটির। মূলত ইসরায়েলকে সহযোগিতা
করলে জর্ডান পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করে দিয়েছে পশ্চিম এশিয়ার এই দেশটি।
খবর আরব নিউজ।
ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডের বরাত দিয়ে খেবরে
বলা হয়েছে, জর্ডানসহ অন্যান্য দেশগুলোকে অফিশিয়াল সতর্কবার্তা পাঠানো হয়েছে।
উল্লেখ্য, জর্ডানের আকাশসীমা দিয়ে ইরানের পাঠানো যেসব ড্রোন
ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছিল সেগুলোকে বাধা দেওয়া এবং গুলি করে ভূপাতিত করেছে দেশটির
বিমানবাহিনী। রয়টার্সের খবরে বলা হয়, রাজধানী আম্মানের দক্ষিণপ্রান্ত থেকে বেশ কয়েকটি
ড্রোন ভূপাতিত হতে দেখা গেছে। জেরুজালেম থেকে আম্মানের দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার।
সূত্রগুলো জানিয়েছে, ইরানের নিক্ষেপ করা এসব ড্রোন হামলা চালাতে জেরুজালেমের দিকে যাচ্ছিল
এবং পথিমধ্যেই ড্রোনগুলোকে জর্ডান উপত্যকার জর্ডানিয়ান অংশে গুলি করে ভূপাতিত করে জর্ডানের
যুদ্ধবিমান।










