বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় হারুন-অর-রশিদ (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) খুলনা-বাগেরহাট মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার মাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঘাতক মাহেন্দ্র চালক মাসুদ আলীকে আটক করেছে পুলিশ। আটক মাসুদ আলী সদর সদর উপজেলার চর গ্রামের আমীর আলীর ছেলে। নিহত হারুন-অর-রশিদ বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের মৃত মোতালেব শেখ ছেলে। তিনি সুপারির ব্যবসা করতেন। কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, হারুন-অর-রশিদ মাজার এলাকায় দাঁড়িয়েছিল। এসময় একটি মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। মাহেন্দ্রের ধাক্কায় হারুণ গাছের উপর আছড়ে পড়ে গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান। এ ঘটনায় মাহেন্দ্র চালক মাসুদ আলীকে আমরা আটক করেছি।