বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের রামপট্টি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর নামফলকটি হুমকির মুখে পড়েছে। যেকোনো সময় ভেঙে পড়তে পারে এ ফলক। সরেজমিনে দেখা গেছে, সেতুর নামফলকটি ঘিরে চলছে অবৈধ ইট ও বালির ব্যবসা। যে কারণে বালি ফেলে তা কেটে নেয়ার কারণেই ফলকটি হুমকির মুখে পড়েছে। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। শিগগিরই ঘটনাস্থল পরিদর্শন করে সেতুর নামফলক রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
হুমকিতে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর নামফলক
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের রামপট্টি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর নামফলকটি হুমকির মুখে পড়েছে।










