নেতাজী সুভাষ চন্দ্র বসুকে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করতে হবে বলে মন্তব্য করেছেন কবি আবুল মোমেন। মঙ্গলবার (২৩
জানুয়ারি) নেতাজীর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে
বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের ‘আর্ট ক্যাম্প’
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আবুল মোমেন বলেন, চিত্রশিল্প কখনো কখনো একটি উপন্যাসের চেয়েও শক্তিশালীভাবে অতীত বা বর্তমানকে উপস্থাপন করে। নেতাজী সুভাষ চন্দ্র বসু শুধু দেশপ্রেমিক বিপ্লবীই ছিলেন না, অকুতোভয় অসাম্প্রদায়িক অগ্রসৈনিকও ছিলেন, ভারতীয় স্বাধীনতা আনয়নে যারা নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছেন, তাদের মধ্যে তিনি অন্যতম।
সংগঠনটির সভাপতি তারিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত আর্ট ক্যাম্প ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ এর সংসদ সদস্য এম এ ছালাম। অনুষ্ঠান উদ্বোধন করেন অধ্যাপক রীতা দত্ত ও স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতি তাপস হোড়। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহফুজুল হক শাহ্ ও অঞ্জন শেখর দাশ, প্রদীপ দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিল্পী কেএমএ কাইয়ুম, প্রকৌশলী প্রদীপ দত্ত, যুগ্ম সম্পাদক প্রণব দাশগুপ্ত এবং সাজেদুল হাসান, সাজীব বৈদ্য, শম্ভু সরকার, সরোজ চৌধুরীসহ আরো অনেকে।
পরে নেতাজীর বিভিন্ন ভূমিকা প্রতিকৃতি চিত্রে ভাস্বর করে তোলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও শিল্পী কেএমএ কাইয়ুম, নাসিমা মাসুদ রুবি, প্রণব মিত্র চৌধুরী, সুফিয়া বেগম, উত্তম কুমার বড়ুয়া, মাহবুবুর রহমান চৌধুরী, সুকান্ত চৌধুরী, রাসেল কান্তি দাশ, সঞ্জয় সরকার, মোহাম্মদ রফিক।










