ঝিনাইদহ সদর উপজেলার শ্যামনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সজল হোসেন (২২) নামের এক যুবক র‍্যাবের হাতে আটত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে। আটক সজল পাশের বড়বাড়ী গ্রামের প্রবাসী শফি উদ্দিনের ছেলে।

র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ওই গ্রামের সুমন হোসেনের সঙ্গে প্রতিবেশী সজল মিয়ার দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে দেশীয় অস্ত্র ও গুলি দিয়ে সুমনকে ফাঁসানোর চেষ্টাকালে র‍্যাবের একটি দল সজলকে আটক করে। এ সময় উদ্ধার করা হয়েছে একটি দেশীয় ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে মামলা করে আসামিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজল বিষয়টি স্বীকার করেছেন।