সুনামগঞ্জের মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার হারিবন্দ হাওরে এই ঘটনাটি ঘটে।

নিতরা হলেন, উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে আওয়াল মিয়া (৩৫) ও একই গ্রামের চান্দু মিয়ার ছেলে বাবুল মিয়া (৩২)। 

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।    

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার আমজোড়া গ্রামের কয়েকজন জেলেরা হারিবন্দ হাওরে মাছ ধরতে যায়। হঠাৎ আকস্মিক বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে হাওরে দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা রাতেই বাবুল মিয়ার মৃতদেহ উদ্ধার করলেও আওয়াল মিয়ার মৃতদেহের খোঁজে পাওয়া যায়নি। আজ শুক্রবার সকলে এলাকার লোকজন অনেক খোঁজাখুঁজি করে হাওর থেকে তার মৃতদেহ উদ্ধার করেন।

স্থানীয় আমজোড়া গ্রামের বাসিন্দা জাকিরুল আজাদ জানান, রাতে গ্রামের বাবুল মিয়া ও আওয়াল মিয়াসহ কয়েকজন হারিবন্দ হাওরে মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রপাতে তারা দুজন মারা যান।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,  হারিবন্দ হাওরে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়। রাতে বাবুল মিয়া নামের একজনের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা, আর আজ সকাল সাড়ে ৮টায় পুলিশ ও স্থানীয়রা আওয়াল মিয়া নামের আরেকজনের মৃতদেহ উদ্ধার করেছে