অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উল্লেখযোগ্য কর্মকান্ড পরিচালনা করায় মে মাসে রংপুর বিভাগের শ্রেষ্ঠ থানা হিসেবে দিনাজপুরের হাকিমপুর থানা নির্বাচিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সন্মেলন কক্ষে রংপুর বিভাগের মে মাসের মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সামগ্রিক কর্মমূল্যায়নে এই ঘোষণা দেওয়া হয়।

ডাকাতদের সনাক্তকরনে ভুমিকা রাখায় হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বিশেষ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফেরদৌস ওয়াহিদ বণিক বার্তাকে বলেন, সমন্বিত কাজের স্বীকৃতিস্বরূপ হাকিমপুর শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে। শ্রেষ্ঠ থানা হিসেবে এ অর্জন সামনের দিনে আমাদের কর্ম শক্তি আরো বাড়িয়ে