উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিনদিনের সফরের অংশ হিসেবে গতকাল দুপুরে তিনি ব্যারাজ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নাব্য সংকট এবং সেচ প্রকল্পের বাস্তব কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিণী মিসেস ডিয়ান ডাও এবং মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সদস্যরা।