ঝিনাইদহের মহেশপুর উপজেলার জাগুশা এলাকা থেকে বিদেশী পিস্তল ও ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে জাগুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন যশোর কোতোয়ালি থানার রামনগর গ্রামের
ফরহাদ হোসেন ও বাঘারপাড়া উপজেলার বেতলাপাড়া গ্রামের মিলন হোসেন।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শরিফুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।









