রাজধানীর ধানমন্ডিতে বিজিবি সীমান্ত সম্ভারে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। এ সময় চুরি হওয়া ৫০ ভরি আট আনা স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে শনিবার (১১ জানুয়ারি) পর্যন্ত বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে এ স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি ধানমন্ডি বিজিবি সীমান্ত সম্ভারের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের দুটি শো-রুমে চুরি হয়। সংঘবদ্ধ চোরচক্র মাত্র আট মিনিটে দোকানের শাটার কেটে ১৫৯ ভরি স্বর্ণালংকার চুরি করে। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা।

WhatsApp Image 2025-01-12 at 12.03.02 (1)

উদ্ধারকৃত স্বর্ণালংকার

এ ঘটনায় দোকানের মালিক কাজী আকাশ ধানমন্ডি মডেল থানায় মামলা করেন। ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ জানুয়ারি থেকে অভিযান চালিয়ে ডিবি পুলিশ প্রথমে কক্সবাজার থেকে মো. রুবেলকে (২৮) গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী, কুমিল্লার দেবীদ্বার থেকে সফিক ওরফে সোহেলকে (৩৬) গ্রেফতার করা হয়।

এরপর তাদের দেয়া তথ্য অনুযায়ী, কুমিল্লার মুরাদনগর এলাকার একটি জুয়েলারি দোকানে অভিযান চালিয়ে ২৮ ভরি ১৪ আনা স্বর্ণালংকার এবং ২১ ভরি ১০ আনা গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় দোকান থেকে সাদ্দাম হোসেনকে (৩১) গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকারের মোট মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

WhatsApp Image 2025-01-12 at 12.03.02

গ্রেফতার হওয়া মো. রুবেলকে (২৮), সফিক ওরফে সোহেল (৩৬) ও সাদ্দাম হোসেন (৩১)

ডিবি পুলিশ জানিয়েছে, চক্রের অন্যান্য সদস্যদের উদ্ধারকৃত স্বর্ণালংকারের মোট মূল্য প্রায় ৭০ লাখ টাকা। অবশিষ্ট চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধারে অভিযান চলছে।