রংপুরে নবনির্মিত ১০০ শয্যার শিশু হাসপাতাল ভবনে শুরু হয়েছে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের সম্প্রসারিত শিশু ওয়ার্ডের বহির্বিভাগের কার্যক্রম। গতকাল সকালে এ কার্যক্রম শুরু হয়। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী এ সময় উপস্থিত ছিলেন। তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে নবনির্মিত শিশু হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে অস্থায়ীভাবে রমেকের বর্ধিত শিশু ওয়ার্ড চালুর কথা বলা হয়েছে। তাই অনানুষ্ঠানিকভাবেই শিশু বহির্বিভাগের কার্যক্রম চালু করতে হয়েছে।