সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। গতকাল বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।
সংগঠনের বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা কমিটির সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, সদস্য ইয়াসমিন সুলতানা, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি হাসিব আহমেদ, সদস্য জামান কবির প্রমুখ।
বক্তারা বলেন, সপ্তাহের ব্যবধানে সিলিন্ডারজাত গ্যাসের দাম ১০০ টাকা বেড়েছে। অপরদিকে চাল থেকে শুরু করে ভোজ্যতেল থেকে শুরু করে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। মূলত বাজার তদারকি না থাকার সুযোগে ইচ্ছামাফিক দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।










