সুন্দরবন থেকে হরিণের মাথা ও মাংসসহ মো. আক্তার (৩০) নামের এক শিকারিকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার রাতে সুন্দরবন সংলগ্ন নলিয়ান এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে একটি হরিণের মাথা ও ১২ কেজি মাংস জব্দ করা হয়। জব্দকৃত  হরিণের মাংস ও আটক শিকারিকে নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। আটক হরিণ শিকারি খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান এলাকার বকস গাজীর ছেলে। কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার স্টাফ অফিসার লেফটেন্যান্ট এম মামুনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাংস ও মাথাসহ আক্তারকে আটক করা হয়েছে।