কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনসংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুড়িগ্রাম সার্কিট হাউজ হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম, কুড়িগ্রাম-৩ আসনের এমপি এমএ মতিন, জেলা আওয়ামী লীগ সভাপতি মো. জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জুসহ জেলা আওয়ামী লীগের নেতারা।