২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ও ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে কুয়েতের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে হেরে যায় বাংলাদেশ। আজ ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি লেগের খেলা। বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ নিয়ে রীতিমতো রোমাঞ্চিত বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা। 

অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলের হার দিয়ে ‘আই’ গ্রুপে সূচনা করে বাংলাদেশ। পরে অবশ্য লেবাননের সঙ্গে ড্র করে ১ পয়েন্ট পায় কাবরেরার দল। পরের ম্যাচেই আবার হোঁচট। আজ ঘুরে দাঁড়াতে চায় লাল-সবুজ জার্সিধারীরা।