সারা দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো তিন জনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে ১ হাজার ৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৯১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন রয়েছেন।
এদিকে গত একদিনে সারা দেশে ১ হাজার ১৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৩৯ জনের।










