ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে রেলের যাত্রী, ট্রেন ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

গতকাল রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা তুজ জোহরা স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে। এমতাবস্থায় গণপরিবহন হিসেবে রেলকে লক্ষ্য করে নাশকতামূলক কর্মকাণ্ডের ঝুঁকি রয়েছে। এ কারণে রেলের যাত্রী সাধারণ, ট্রেন ও রেল অবকাঠামোর সার্বিক নিরাপত্তা বিধানে করণীয় নির্ধারণ, তা বাস্তবায়ন এবং অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানোর জন্য নির্দেশনা দেয়া হয়।