রাঙ্গামাটি ডিমের বাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি পাইকারি ও খুচরা ডিমের দোকানে আড়াই হাজার টাকা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় এক পেঁয়াজ-রসুন দোকানিকে ১ হাজার টাকা এবং ফুটপাতে অবৈধভাবে দোকান বসানোর কারণে আরেক দোকানিকে ৫০০ টাকা জরিমানা করা হয়। গতকাল রাঙ্গামাটির বনরূপা বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান ও বিজয় কুমার জোয়ার্দার।
জরিমানা
রাঙ্গামাটি ডিমের বাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি পাইকারি ও খুচরা ডিমের দোকানে আড়াই হাজার টাকা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।










