বরিশালে অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। বরিশাল নগরীর দপদপিয়া সেতুর টোলঘরের সামনে শুক্রবার রাতে একাধিক বাসে অভিযান চালিয়ে ওই জাটকা জব্দ করা হয়। গতকাল এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একাধিক যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪০০
কেজি জাটকা জব্দ করা হয়। পরে তা মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাসের উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।










