রাজধানীর
কল্যাণপুরের মিজান টাওয়ারে একটি ফ্ল্যাটে বোমাসদৃশ বস্তু ঘিরে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ওই ফ্ল্যাটে
পুলিশের একটি দল অভিযান পরিচালনা করছে। বুধবার (৩১ জুলাই)
বেলা সাড়ে ৩টার দিকে মিজান টাওয়ারে বোমাসদৃশ বস্তুর সন্ধান
পায় পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাসুক মিয়া বণিক বার্তাকে বলেন, কল্যাণপুরের মিজান টাওয়ারে একটি ফ্ল্যাটে বোমাসদৃশ বস্তু পাওয়ার একটি ম্যাসেজ আসে আমাদের কাছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।
এদিকে বোমাসদৃশ্য বস্তুর সন্ধান পেয়ে এরই মধ্যে ঘটনাস্থলের উদ্দেশে একটি বিশেষায়িত বোম ডিসপোজাল ইউনিট পাঠিয়েছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। বোম ডিসপোজাল ইউনিটের নেতৃত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিশুক চাকমা বলেন, কল্যাণপুরে একটি ফ্ল্যাটে বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। ঘটনাস্থলে সিটিটিসির একটি টিম যাচ্ছে।










