দিনাজপুরের হিলিতে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করেছে হাকিমপুর ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল সকালে বাংলাহিলি ১ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় হাকিমপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির রহমান, সহসাধারণ সম্পাদক মারুফ আহমেদ, প্রচার সম্পাদক মোস্তাকিম আহমেদ, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান, সহকারী শিক্ষক মহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষা উপকরণ বিতরণ
দিনাজপুরের হিলিতে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করেছে হাকিমপুর ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।










