পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগ নেতা সুমন মণ্ডল মিঠুর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতের এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। সুমন মন্ডল মিঠু উপজেলার মালিখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বুধবার রাতে মালিখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে অবস্থিত তার বসতঘরে আগুন লাগে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।