যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামকে ‘কমলার গ্রামে’ রূপান্তরের উদ্যোগ নিয়েছে কৃষক ভুবন নামের একটি সংগঠন। এ উপলক্ষে গতকাল ওই গ্রামের ২৫০ পরিবারকে একটি করে দার্জিলিং জাতের কমলালেবুর গাছ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক রুকুনউদ্দৌলাহ্। প্রবীণ গ্রামবাসী এয়াকুব্বর মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি বণ্টনের সভাপতি ড. সবুজ শামীম আহসান। কৃষক ভুবনের প্রতিষ্ঠাতা কৃষিবিদ ইবাদ আলী জানান, গ্রামের প্রত্যেক বাড়িতে কমলা চাষের উদ্যোগ নেয়া হয়েছে।