পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাথর শ্রমিকরা শখের বশে জাল দিয়ে মাছ ধরতে নেমে পেয়েছেন ২৮ কেজি ওজনের বাগাইড় মাছ। গতকাল দুপুরে তেঁতুলিয়া উপজেলা সদরের সর্দারপাড়া এলাকায় মহানন্দা নদীতে মাছটি ধরা পড়ে। পরে পাথর ব্যবসায়ী হাসিনুর ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন। স্থানীয়রা জানায়, তেঁতুলিয়ার সর্দারপাড়া এলাকার রকি, বিপ্লব, আবু হাসান, আজিজ ও সাহাদাতসহ কয়েকজন পাথর শ্রমিক গতকাল শখের বশে সীমান্ত নদী মহানন্দায় মাছ ধরতে যান। এক পর্যায়ে জালে ধরা পড়ে ২৮ কেজি ওজনের বাগাইড়টি।