অর্ন্তবর্তী সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আজ (২১ অক্টোবর) আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

তবে এ অর্থ দুই ধাপে দেয়া হবে বলে জানানো হয়েছে। চলমান অর্থবছরে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ পাবেন। বাকি সাড়ে ৭ শতাংশ আগামী অর্থবছর থেকে কার্যকর হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন শিগগিরই জারি হবে।