শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ কথা লেখেন।
আসিফ মাহমুদ লেখেন, সরকারে থেকে রাজনৈতিক দলের সঙ্গে কোনোপ্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে।
তিনি লেখেন, একই সঙ্গে রাজনৈতিক দলেও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি বা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির বা চাপ প্রয়োগ করা অনুচিত।










