৪৯তম বিশেষ বিসিএস এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। এ ধাপে এক হাজার ২১৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয় (পিএসসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯তম বিসিএস (বিশেষ) এর (এমসিকিউ টাইপ) লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে এক হাজার ২১৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে http://bpsc.teletalk.com.bd পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোন সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।