যশোরে শীতার্ত মানুষের মাঝে জ্যাকেট বিতরণ করেছে বেসরকারি সংস্থা শক্তি ফাউন্ডেশন। গতকাল সংস্থাটির নিজস্ব কার্যালয়ে ইসলাম গার্মেন্টস লিমিটেডের সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অসিত কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন শক্তি ফাউন্ডেশনের সিনিয়র ডাইরেক্টর ও হেড অব মাইক্রোফাইন্যান্স আসাদুজ্জামান।
জ্যাকেট বিতরণ
যশোরে শীতার্ত মানুষের মাঝে জ্যাকেট বিতরণ করেছে বেসরকারি সংস্থা শক্তি ফাউন্ডেশন।










