বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে রাজধানীর গুলশান-২ থেকে গ্রেফতার করেছে ডিবি। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করা হয়।

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এছাড়া তিনি মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক ছিলেন।