স্কেবিজ, ভিটিলিগো, মেলাজমা, আগুনে পোড়া, জন্মগত ও দুর্ঘটনাজনিত দাগসহ ত্বকের নানা রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। রাজধানীতে থাকলেও এর বাইরে চিকিৎসা ব্যবস্থা নেই। এবার গাজীপুরে প্রথমবারের মতো চালু হয়েছে আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্র ডা. ফাতেহা নূরস লেজার হাব। গতকাল বিকালে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ডা. ফাতেহা নূর ছাড়াও বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র শিল্পী অপু বিশ্বাস, নাট্যব্যক্তিত্ব শম্পা রেজা ও মীর সাব্বির।