কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। আজ শনিবার (৩ আগস্ট) গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের
সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গণভবনের দরজা খোলা। কোটা
আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।










