বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি লেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলনেতা তারেক রহমানসহ বাংলাদেশের জনগণকে অভিনন্দন। আঞ্চলিক সমৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রত্যাশা জানাচ্ছে যুক্তরাষ্ট্র।










