ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২৮ মে) বাজুসের সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে বাজুস এ কর্মসূচি ঘোষণা করেছে।
একই সঙ্গে মো রিপনুল হাসানকে গ্রেফতারে বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো বার্তায় এ উদ্বেগের কথা জানানো হয়।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর তাঁতীবাজারে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করা হয় বাজুসের সহসভাপতি মো. রিপনুল হাসানকে।










