চাঁদপুরে মেঘনা নদীতে বালি উত্তোলনের সময় দুটি ড্রেজার ও বাল্কহেডসহ ১৮ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত মোহনপুর বাহেরচর এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড ও মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। গতকাল সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. কামরুজ্জামান।