গতকাল সকাল থেকে বেলা ১টা পর্যন্ত এ অভিযানে বিপুল পরিমাণ ডিজেলের পাশাপাশি লোডিং-আনলোডিং পাম্প জব্দ করা হয়।

অভিযান প্রসঙ্গে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। অভিযানে বিপুল পরিমাণে ডিজেলসহ ডিজেল লোডিং-আনলোডিং পাম্প জব্দ করা হয়।

অভিযানসংশ্লিষ্টরা জানান, পতেঙ্গা থানা এলাকার বিমানবন্দর সংলগ্ন স্থানে অবৈধভাবে এ ডিজেল মজুদ করা হয়েছিল। গোপন সংবাদ পেয়ে জেলা প্রশাসন গতকাল সকালে সেখানে অভিযান শুরু করে। এদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে চোরাই ডিজেলের পাশাপাশি তেল স্থানান্তরের জন্য ব্যবহৃত সরঞ্জামাদিও জব্দ করা হয়। এ সময় প্রায় ৩০ ড্রাম বা আনুমানিক ছয় টনের মতো ডিজেলের পাশাপাশি তিনটি পাম্প জব্দ করা হয়।