শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ে পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীর আফতাবনগরে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির সামনে সকাল থেকে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। সেখান থেকে দুপুর পৌনে দুইটার দিকে রামপুরা ব্রিজে এসে ব্র্যাক ইউনিভার্সিটির সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন তারা। রামপুরা থেকে বসুন্ধরা পর্যন্ত সড়ক বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা। সড়কে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে।
শনিবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা সবাই ইস্টওয়েস্ট ছেড়ে
মূল সড়কে অবস্থান নেন।










