কুড়িগ্রামের উলিপুরে পাটের হস্তশিল্পে গ্রামীণ নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা আরডিআরএস হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে বিসিক ট্রেনিং ইনস্টিটিউট স্কিটি ঢাকা। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিকের মহাব্যবস্থাপক এবং বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. শফিকুল আলম। উপস্থিত ছিলেন বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, প্রশিক্ষক মো. জুবায়ের ইসলাম ও আশিকুর রহমান জয়, নারী উদ্যোক্তা ফরিদা প্রমুখ।