ব্রাহ্মণবাড়িয়ার ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে চালকসহ দুজন নিহত ও চারজন আহত হয়েছে।বৃহস্পতিবার (১৩ জানুয়ারি)সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবায় এলাকার খাড়েরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের সিএনজিচালক কাউসার আলম (৩৫) ও কিশোরগঞ্জ জেলার খুল ইসলাম।

আহত যাত্রী তায়েব মিয়া জানান, তারা ৫ জন কোম্পানীগঞ্জ থেকে সিএনজি অটোরিক্সা নিয়ে ভৈরব যাচ্ছিল। এ সময় কুমিল্লা অভিমুখী পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে তাদের সিএনজি অটোরিক্সাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ২ জন নিহত হয়েছে । আহত হয়েছেন ৪ জন।

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল আলম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।