বাগেরহাটে ক্ষতিকর রঙ, রাসায়নিক দ্রব্য ও পোড়া তেল ব্যবহার করে বেকারি পণ্য তৈরির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। এর মধ্যে নাগের বাজার এলাকার সুমন বেকারিকে ৫০ হাজার, বাপ্পি স্টোরকে ১ হাজার ও শৈলেন্দ্রনাথ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা
বাগেরহাটে ক্ষতিকর রঙ, রাসায়নিক দ্রব্য ও পোড়া তেল ব্যবহার করে বেকারি পণ্য তৈরির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।









