ফেনীর স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলে দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। গতকাল প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। এবারের উৎসবে ৩০টির অধিক স্টলে রয়েছে প্রায় ১৪০ রকমের পিঠা। আজ বিকালে উৎসবের সমাপনী ঘোষণা করবেন পুলিশ সুপার জাকির হাসান।