নানা আয়োজনে রাজশাহীর মোহনপুর উপজেলার ঐতিহ্যবাহী মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপিত হয়েছে। গতকাল বিদ্যালয় চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য আয়েন উদ্দিন, জেলা প্রশাসক আব্দুল জলিল।