৪৭তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)। আজ মঙ্গলবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী সাময়িকভাবে (প্রভিশনালি) উত্তীর্ণ হয়েছেন। প্রকাশিত ফলাফল এবং সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এতে আরো বলা হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা গত ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়।