গাজীপুরে ২০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জব্দ করা হয়েছে অবৈধ সংযোগে ব্যবহৃত সরঞ্জাম। গতকাল সিটি করপোরেশনের ইটাহাঁটায় অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার এবং সাতজন আবাসিক গ্রাহককে ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস।
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে ২০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জব্দ করা হয়েছে অবৈধ সংযোগে ব্যবহৃত সরঞ্জাম।










