দেশ রূপান্তর সম্পাদক প্রয়াত অমিত হাবিবের স্মরণে ঝিনাইদহে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলার মহেশপুর উপজেলার জিন্নাহনগর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে হাবিবার সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন যশোর অঞ্চলের এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়ার লিংকন ইউনিভার্সিটির শিক্ষক সাজ্জাদুল ইসলাম নয়ন, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, কেবিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, অমিত হাবিবের ভাই ফয়জুল হাবিব রাঙা প্রমুখ।