বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে উথোয়াইনু মারমা  নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার তারাছা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। নিহত ব্যক্তি ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন বলে নিশ্চিত করেছেন তারাছা ইউনিয়ন চেয়ারম্যান উথোয়াইচিং মারমা।

স্থানীয়রা জানায়, গতকাল উথোয়াইনু নিজ বাড়িতে রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ওই বাড়িতে ঢুকে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই উথোয়াইনু মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার।