কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটি সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে আরো অংশগ্রহণ করেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান এমপি, ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি, গয়েশ্বর চন্দ্র রায় এমপি, স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি, চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি, বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি, এটিএম আজহারুল ইসলাম এমপি এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি বৈঠকে অংশ নেন। বৈঠকে স্পিকারের বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। আগামী এক বছরের সম্ভাব্য অধিবেশনগুলোর দিন এবং সম্ভাব্য ব্যাপ্তি নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।
সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ব্যতীত প্রতিদিন বেলা ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে এবং ১০ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়।










