বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫-এর বিচারক কৌশিক আহমেদ খোন্দকার গতকাল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাদ্দাম হোসেন স্বাধীন (২৩) ও মো. রাব্বি (২৪)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আশিক (২২), শাকিল (২৩) ও মতিন (২৫)। রায়ে দণ্ডিত প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মামলার রায়
বগুড়ায় রাকিবুল হাসান হৃদয় হত্যার মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।










